শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সুশাসিত বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

 

প্রফেসর মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বলেছেন যে ছাত্র, শ্রমিক এবং জনতার সম্মিলিত প্রচেষ্টায় গঠিত সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

আগামীকাল শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দেওয়া এক বার্তায় তিনি এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। শহিদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, শহিদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়। মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা দেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে দেশের মেধাবী সন্তানদের হত্যা করে। তাঁদের মধ্যে ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক এবং অন্যান্য পেশার প্রতিভাবান ব্যক্তিরা।
প্রধান উপদেষ্টা আরও বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য করার উদ্দেশ্যে স্বাধীনতাবিরোধীরা এই নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করে মহান মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়। তাঁদের এই জঘন্য কর্মকাণ্ড বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

তিনি উল্লেখ করেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি আরও সুদৃঢ় করেছে। তাঁদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে আমাদের দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে হবে।

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “স্বাধীনতাবিরোধী অপশক্তির যেকোনো চক্রান্ত প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।”

শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, “তাঁদের আত্মত্যাগের মশাল আমাদের সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশের পথ দেখাবে।”

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...