গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার অটল রয়েছে এবং কোনো সাংবাদিক বা সংবাদপত্রে হস্তক্ষেপ করা হয়নি বা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “আমাদের সরকার মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করে। গত ৪ মাসে আমরা কাউকে বাধা দিইনি। আপনাদের দায়িত্ব ভুল-ত্রুটি তুলে ধরা। ক্ষমতায় থাকলে অনেক কিছু স্পষ্ট বোঝা যায় না, তাই ভুলগুলো ধরিয়ে দিন।”
তিনি জানান, গণমাধ্যম সংস্কার কমিশন কাজ করছে, যার প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
গণমাধ্যম মালিকদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “সাংবাদিকদের বেতন দিতে না পারলে প্রতিষ্ঠান বন্ধ করে দিন। মালিক যেন সাংবাদিকদের মুখ বন্ধ করতে না পারে, তা নিশ্চিত করতে চাই।”
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

