শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংস্কার নিয়ে উপদেষ্টার বক্তব্য মিথ্যা ও বিভ্রান্তিকর: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাজের অনিয়ম একদিনে দূর হয় না, এর জন্য সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। তবে বর্তমান সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে রয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, “সংস্কার নিয়ে একজন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা মিথ্যা ও বিভ্রান্তিকর। পৃথিবীর ইতিহাসে যত সংস্কার হয়েছে, তা রাজনীতিবিদদের মাধ্যমে হয়েছে। পার্লামেন্টই সংস্কারের কেন্দ্রবিন্দু। ব্রিটেন, আমেরিকাসহ সারা বিশ্বে এটি প্রমাণিত।”

তিনি আরও বলেন, “সংস্কার নিয়ে বাড়াবাড়ি ও রাজনীতিকদের দোষারোপ করার অর্থ হলো ইতিহাস সম্পর্কে অজ্ঞতা। বর্তমান সরকারকে এসব বিষয়ে সচেতন হতে হবে।”

বিএনপি নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জাতির প্রতি আসা যে কোনো হুমকি বা অপপ্রচার মেনে নেওয়া হবে না। আমাদের দেশ স্বাধীন এবং সার্বভৌম। কোনো হুমকিতে এ জাতি মাথা নত করবে না। কারও দাসত্ব মেনে নেওয়া সম্ভব নয়।”

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, এবং অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...