শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তরই আমাদের লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার তাদের ওপর অর্পিত দায়িত্ব শেষ করে ক্ষমতা রাজনীতিবিদদের হাতে হস্তান্তর করবে। শনিবার নরসিংদীর বেলাব উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই সরকার একটি বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে। আমাদের দায়িত্ব হলো মৌলিক সংস্কারের ভিত্তি তৈরি করা, যাতে ভবিষ্যতে দেশ সঠিক পথে অগ্রসর হয়। আমরা রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করেই বিদায় নেব।”

তিনি আরও বলেন, “সবকিছু একদিনে অর্জন সম্ভব নয়। কিন্তু আমাদের দায়িত্ব মৌলিক সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখা। ভবিষ্যতে যাতে দেশের তরুণ প্রজন্মকে রাস্তায় নেমে জীবন দিতে না হয়, তার ব্যবস্থা করতে হবে।”

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “সমতা ও সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক স্থাপন আমাদের লক্ষ্য। সরকার পরিবর্তনের পর ভারতের সঙ্গে কিছু অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে দুই দেশের স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ক উন্নত করার জন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি যে, আমরা পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।”

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান অস্বস্তি দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...