গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল গণআন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম শহীদদের পরিবারের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেন।
আজ, ১৪ ডিসেম্বর দুপুর তিনটার দিকে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করেন, “শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের জন্য যদি তার লাশ কবর থেকে তোলা না লাগে, তাহলে ২৪-এর গণহত্যার শহীদদের লাশ কেন কবর থেকে তুলতে হবে?”
পোস্টের মন্তব্যের ঘরে সারজিস আরো যোগ করেন, শহীদদের এক পিতা-মাতা কাঁদতে কাঁদতে বলেছেন, “প্রয়োজনে আমাদেরও হত্যা করা হোক, কিন্তু আমাদের শহীদ সন্তানের লাশ যেন কবর থেকে তোলা না হয়।”
এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একটি বড় অংশ তার এই বক্তব্যকে সমর্থন জানাচ্ছে এবং শহীদ পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছে।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

