শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গ্রেফতার এড়াতে বিল দিয়ে পালালেন গিয়াস উদ্দিন তাহেরি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের দ্বারা হামলা শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। আর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি বিল দিয়ে পালিয়ে গ্রেফতার থেকে রক্ষা পান। এ ঘটনায় তাহেরির ছয়জন সমর্থককে আটক করেছে পুলিশ।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরির সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়। এছাড়া মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ উঠে। ওই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...