শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার ঐক্যের বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বক্তব্য দিয়েছেন। বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যমুক্ত সমাজ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।

রাষ্ট্রপতির বার্তা:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনাকে ধারণ করে আমাদের প্রত্যেককে বৈষম্যমুক্ত দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টা দরকার। তিনি দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধির পথে অগ্রসর হতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ওপর জোর দেন।

লাখো শহিদের আত্মত্যাগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরমতসহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার বার্তা:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিজয় দিবস আমাদের গর্বের পাশাপাশি শপথ নেওয়ার দিন। এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।

তিনি বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের জন্য গৌরবময় একটি দিন, যে দিনে আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। ছাত্র, শ্রমিক, এবং সাধারণ মানুষের একতাবদ্ধ আন্দোলনের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস একটি উন্নত, সুশাসিত, এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশের সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার শপথ নেন।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...