শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত

‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে আর্মি স্টেডিয়াম এলাকার যানজট এড়াতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ডিএমপি। এর আওতায় আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ছাড়াই ব্যবহার করা যাবে এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র‌্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‍‍”‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতীত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী ‌র‌্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

এই অনুষ্ঠান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...