বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের মরদেহ আগামী সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানিয়েছেন, রবিবার (২২ ডিসেম্বর) তার মেয়ে কানাডা থেকে দেশে ফিরলে দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
প্রয়াত এ এফ হাসান আরিফ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন রেছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক রিপোর্ট/ইমন দাশ

