শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য যাদের দায়ী করলেন: ডিএমপি কমিশনার

চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে এবং এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে এবং দুই-তিনদিনের মধ্যে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে।

ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় মোবাইল ছিনতাই বেড়েছে। এ কারণে রাস্তা-ঘাটে চলাচলের সময় সবাইকে আরও সচেতন হতে হবে।

হকারদের বিষয়ে তিনি বলেন, “হকারদের পুরোপুরি উচ্ছেদ করা অমানবিক। তবে তারা যেন রাস্তায় শৃঙ্খলা বজায় রাখে এবং চাঁদা না দেয়, সেদিকে নজর দিতে হবে।”

মোটরসাইকেলকে ঝুঁকিপূর্ণ বাহন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এক মোটরসাইকেলে দুই-তিনজন আরোহী অত্যন্ত বিপজ্জনক। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার কাজ চলছে, এবং প্রত্যেককে নিয়ম মেনে চলতে হবে।”

ডিএমপি প্রধান ঢাকা শহরের ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...