শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নতুন রাজনৈতিক দল ‘নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ’ এর আত্মপ্রকাশ

নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ (এনপিবি) নতুন রাজনৈতিক দল হিসেবে ১৬ই ডিসেম্বর আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় গনজমায়েত থেকে। উদ্যোক্তা হিসাবে আছেন চেয়ারম্যান ইফতেখার আহমেদ খান, মহাসচিব সি আর জামান, রিপন দাস, সাখাওয়াত হোসেন ও মোসাদ্দেক হোসেন শিমুল। বাংলাদেশের প্রায় ৪৪ টি জেলায় এর কার্যক্রম শুরু হয়েছে।

দলের সারমর্ম:
আজকের শিক্ষাব্যবস্থা, অর্থনৈতিক কাঠামো এবং সামাজিক নীতি এমনভাবে পরিচালিত হচ্ছে, যা সমাজকে নৈতিকভাবে দুর্বল করে তুলছে। উৎপাদন উপাদান ও শ্রমের নিয়ন্ত্রণ কিছু সুবিধাভোগী গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত, যা জনগণের স্বাধীনতা ও প্রশাসনিক ব্যবস্থার উপর আধিপত্য বিস্তার করছে। এই আধিপত্য মানবজাতিকে দুর্বল করছে এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি কেড়ে নিচ্ছে।

মানুষের জীবনযাত্রা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। অর্থনৈতিক ও সামাজিক অবিচারের শিকার জনগণ নৈতিক মূল্যবোধ বিসর্জন দিতে বাধ্য হচ্ছে। সৎ জীবনযাপনের আশা হারিয়ে তারা অন্যায়ের কাছে নতি স্বীকার করছে। বিশ্ব এক নতুন আর্থিক ঔপনিবেশিকতার শিকার, যেখানে শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল জাতিগোষ্ঠীর উপর আধিপত্য প্রতিষ্ঠা করছে।

এই প্রেক্ষাপটে, একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা অপরিহার্য। এমন একটি সমাজ যেখানে আইনের শাসন, মৌলিক অধিকার, স্বাধীনতা, সাম্য ও ন্যায়বিচার অটুট থাকবে।

দলের মূলনীতি ও ধারাসমূহ:
ধারা (১): সংবিধানের মর্মবাণী
১. শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা।
২. নৈতিকতা, স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্র গঠন।
৩. আর্থিক এবং সামাজিক বৈষম্য দূরীকরণের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

ধারা (২): দলের লক্ষ্য ও উদ্দেশ্য
১. ১৯৭২ সালের সংবিধানের প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রদর্শন।
২. জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের চেতনা বজায় রাখা।
৩. নিরক্ষরতা, দারিদ্র্য ও সামাজিক বাধা দূর করা।
৪. নারীর অধিকার ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা।
৫. প্রত্যেক নাগরিকের জন্য খাদ্য, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা।
৬. সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করা।
৭. জমি ও আইনি ব্যবস্থার সংস্কার।
৮. শাসন ব্যবস্থাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত করা।
৯. সবার জন্য কাজের সুযোগ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা।
১০. সরকারি সেবা প্রদানে সততা ও দক্ষতা প্রতিষ্ঠা করা।

ধারা (২-ক): সংবিধানের প্রতি আনুগত্য
১৯৭২ সালের সংবিধান রক্ষার ক্ষেত্রে জনজাগরণ বাংলাদেশ দৃঢ় সংকল্প। দল দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।

ধারা (৩): ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈদেশিক নীতি
১. বৈষম্যহীন ও নিরাপদ রাষ্ট্র গঠন।
২. সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা।
৩. “সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়” নীতির ওপর ভিত্তি করে আন্তর্জাতিক শান্তি ও সংহতি বজায় রাখা।

ধারা (৪): দলের নাম ও পরিচিতি
দলের নাম: নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ (NPB)
দলের নিজস্ব পতাকা, লোগো, প্রতীক এবং জাতীয় সদর দপ্তর থাকবে।

ধারা (৫): কেন্দ্রীয় নির্বাহী বিভাগ
কেন্দ্রীয় কমিটি হবে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী সংস্থা। এই কমিটি সৎ, ন্যায়পরায়ণ ও দক্ষ ব্যক্তিদের দ্বারা গঠিত হবে।

ধারা (৬): আঞ্চলিক ও স্থানীয় শাখা
আঞ্চলিক ও স্থানীয় শাখা দলীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাজ করবে।

ধারা (৭): আর্থিক উৎস: দলের আয়ের প্রধান উৎস হবে: ১. সদস্য চাঁদা। ২. অনুদান। ৩. অন্যান্য বৈধ উপায়।

ধারা (৮): নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ এর পাহারাদার নিউক্লিয়াস প্ল্যাটফর্মকে সত্যের উপর প্রতিষ্ঠা রাখতে নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা (উদ্যোক্তারা) সর্বদা সতর্ক থাকবে। কেন্দ্রীয় নিউক্লিয়াস নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ এর মন্ত্রিপরিষদের সদস্যদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত করতে কাজ করবে। মন্ত্রীপরিষদের প্রত্যেক সদস্য বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং নাগরিক সুবিধা সুনিশ্চিত করতে কাজ করবে। অর্থাৎ সকল কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রতিষ্ঠাতা ব্যক্তিবর্গ কেন্দ্রীয় নিউক্লিয়াসকে পাহারা দিবে, কেন্দ্রীয় নিউক্লিয়াস মন্ত্রীপরিষদকে পাহারা দিবে, মন্ত্রীপরিষদ জনগণকে পাহারা দিবে এবং জনগণের নিরাপত্তা ও নাগরিক সুবিধার ব্যত্যয় ঘটলে নিউক্লিয়াস পার্টির জনপ্রতিনিধি তার উত্তর দিতে জনগণের নিকট বাধ্য থাকিবে।

তফসিল: নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউক্লিয়াস পার্টি বাংলাদেশ এর সংবিধান একটি আদর্শিক ও বাস্তবমুখী প্রচেষ্টা, যা মানুষের অধিকার, স্বাধীনতা ও সাম্যের ভিত্তিতে সমাজ গঠনের পথে আলোকবর্তিকা হয়ে কাজ করবে।

#প্রেসবিজ্ঞপ্তি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...