শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সংসদ সদস্য হওয়ার বয়স কমিয়ে ২১ বছরে আনার সুপারিশ

সংসদ সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স ২৫ থেকে কমিয়ে ২১ বছরে আনার পক্ষে সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিঙ্গুইশড প্রফেসর আলী রীয়াজ। এক সাক্ষাৎকারে দৈনিক কালের কণ্ঠ’র সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরি করার আহ্বান:
এক প্রশ্নের উত্তরে আলী রীয়াজ বলেন, “রাজনৈতিক দলগুলো তরুণদের আকাঙ্ক্ষা যথাযথভাবে ধারণ করতে পারছে না। এই প্রেক্ষিতে আমরা মনে করি, সংসদ সদস্য হওয়ার বয়স ২১ বছরে নামিয়ে আনা প্রয়োজন। এতে তরুণরা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে এবং তাদের প্রতিনিধিত্ব বাড়বে।”

সংবিধান সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রসঙ্গে আলী রীয়াজ জানান, “কিছু দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের প্রস্তাব দিয়েছে। তবে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় যারা ফ্যাসিবাদী সরকার ও হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল, তাদের সঙ্গে আমরা কথা বলিনি। এই অধিকার তারা নিজেরাই হারিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে সক্রিয় দলগুলো এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণকারী দলগুলোকে আমরা বিবেচনায় নিয়েছি। তবে নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম এবং দলগুলোকে নিপীড়নের অভিযোগের বিষয়টিও আমাদের পর্যবেক্ষণে রয়েছে।”

তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে সংসদ সদস্য হওয়ার বয়সসীমা কমানোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আলী রীয়াজ।

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...