শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চিটাগংস কিংসের জার্সিতে জুলাই বিপ্লবের গ্রাফিতি

চট্টলা২৪ স্পোর্টস: বিপিএলের ১১তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। টুর্নামেন্টকে ঘিরে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আজ চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট। এর মধ্যেই মাঠের লড়াই শুরুর পাঁচ দিন আগে জার্সি উন্মোচন করেছে চিটাগং কিংস।জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয়েছে গত জুলাইয়ে গণঅভ্যুত্থানে শহীদদের।

এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট, নতুন বাংলাদেশের সূর্যোদয়। জনগণ আর ছাত্রসমাজের মিলিত কণ্ঠে পতন ঘটে ফ্যাসিবাদের। চট্টগ্রাম ছিল এই বিপ্লবের অন্যতম অগ্নিকেন্দ্র। মুক্তির শপথে গর্জে ওঠা জনতার ঢল বুকে পেতে নেয় বুলেট, ভেঙে ফেলে ফ্যাসিবাদের সব ব্যারিকেড। ওয়াসিম-হৃদয় তরুয়ার আত্মত্যাগে আলোকিত হয় নতুন বাংলাদেশের স্বপ্ন।

‘তাদের রক্তে রঞ্জিত মাটি সাক্ষী নতুন সূর্যোদয়ের। নতুন বাংলাদেশের চট্টগ্রামের এই গৌরবময় অধ্যায়কে স্মরণীয় করে রাখতে চায় চিটাগং কিংস। বিপিএলে চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে তাই এবার অঙ্কিত থাকবে বিজয়ের অমর গাঁথা। ঐক্যের মন্ত্রে গাঁথা নতুন বাংলাদেশের অভ্যুদয়ের গল্প বলবে এই জার্সি।’

বিপিএলের ১১তম আসর দিয়ে দীর্ঘ নয় বছর পর টুর্নামেন্টে ফিরেছে চিটাগং কিংস। এ ছাড়াও দুর্দান্ত একটি দল তৈরি করেছেন দলটির মালিক সামির কাদির চৌধুরী। কোচ হিসেবে নিয়োগ দিয়েছে অজি কিংবদন্তি শন টেইট।

চিটাগং কিংসের স্কোয়াড:
সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মঈন আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খান , হায়দার আলী , বিনুরা ফার্নান্দো, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।

এ আর ইমন/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...