শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (২৯ ডিসেম্বর) ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। থাইল্যান্ড থেকে ১৭৫ যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে ফেরার পথে জেজু এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। এতে ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জন নিহত হয়েছেন। বেঁচে থাকা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানটি অবতরণের সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়, যা দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায়, এবং ফায়ার সার্ভিস দ্রুত তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

উদ্ধারকাজ এখনো চলছে, তবে বেশিরভাগ আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, তদন্তকারীরা দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে কাজ করছেন।

 

ই ডি/ চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...