শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে বাসচাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

 

শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের টিটিসি মোড়ের জোড়া পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নকলা থেকে শেরপুর শহরের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কুড়িগ্রামের রৌমারী থেকে আসা রিফাত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একজন নারী রয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ডেস্ক রিপোর্ট/চট্টলা ২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...