শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মুজিব কোট পুড়িয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা: আওয়ামী লীগ নেতা রেজাউল করিম

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদ সদস্য রেজাউল করিম প্রকাশ্যে মুজিব কোট পুড়িয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে চৌমুহনী বাজারের রাস্তায় মুজিব কোট পোড়ানোর এই ঘটনা ঘটে। তার পদত্যাগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে রেজাউল করিম বলেন, “এ দলকে আমার আর ভালো লাগে না। এদের চালচলন ও কর্মকাণ্ড আর সহ্য হয় না। তাই মুজিব কোট পুড়িয়ে দল থেকে পদত্যাগ করলাম।”

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম বলেন, “রেজাউল করিম সব সময় নৈতিক স্খলনের শিকার। এর আগে সাবেক স্থানীয় সংসদ সদস্য ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এ ধরনের মানুষদের নিয়ে রাজনীতি করেছেন। যার ফল আজকের এ ঘটনা। ভবিষ্যতে আরও অনেক হাইব্রিড নেতাকে দলত্যাগ করতে দেখা যাবে।”

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...