শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক মন্ত্রী ও উপদেষ্টাদের গ্রেপ্তার, আদালতে শুনানি শেষে রিমান্ড শুনানি

আদালতে তোলা হলো সাবেক মন্ত্রী ও উপদেষ্টাদের, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রিজন ভ্যানে করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর জন্য তাদের হাজতখানায় রাখা হয় এবং পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের এজলাসে তোলা হয়।

শুনানি শেষে সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, জুনাইদ আহমেদ পলককে শাহবাগ থানার হত্যা মামলায়, আতিকুল ইসলামকে বিমানবন্দর থানার হত্যাচেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায়, শাহজাহান খানকে হাতিরঝিল থানার হত্যা মামলায় এবং হাসানুল হক ইনুকে গুলশান থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত থেকে ফেরার সময় এক আইনজীবী শাহজাহান খানের উদ্দেশে প্রশ্ন করেন, “মেলা জব্দ করছেন, এখন কেমন লাগে?” উত্তরে তিনি হেসে বলেন, “খুব ভালো।”

ডেস্ক রিপোর্ট/ই ডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...