শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রোস্টেটের সমস্যাজনিত কারণে নেতানিয়াহুর অস্ত্রোপচার

 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছর তার হার্নিয়া অপসারণ করা হয়েছিল এবং তার আগের বছর হৃদরোগের কারণে পেসমেকার স্থাপন করা হয়। এবার প্রোস্টেট অপসারণের জন্য তাকে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি নেতানিয়াহুর মূত্রনালীর সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এর আগে, ২০২২ সালে পানিশূন্যতার কারণে মাথা ঘোরানোর সমস্যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সে সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

এদিকে, নেতানিয়াহুর এই চিকিৎসা এমন এক সময় হচ্ছে, যখন গাজায় তার নেতৃত্বাধীন যুদ্ধের কারণে হাজার হাজার ফিলিস্তিনি রোগী ও আহত ব্যক্তিরা চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎ, পানি, খাদ্য এবং ওষুধের সংকটে হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে ইসরাইলি বাহিনী আটক করে এবং হাসপাতালটি পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনায় গাজার মানবিক সংকট আরও গভীর হয়েছে।

নেতানিয়াহুর ব্যক্তিগত চিকিৎসা এবং গাজার মানবিক বিপর্যয় ইসরাইলের বর্তমান রাজনৈতিক ও মানবিক সংকটকে নতুন করে সামনে এনেছে।

ডেস্ক রিপোর্ট/ই ডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...