শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নুরুল হাসান সোহানের কাছে শাকিবের ঢাকা’র হার

চট্টলা স্পোর্টস: হার দিয়ে বিপিএল যাত্রা শুরু করল ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। তাদেরকে ৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স।

সোমবার উদ্বোধনী দিনের ২য় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে তারা। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে ঢাকা।

১৯২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৪৫ বলে ৬৫ রান তোলেন তারা। সেখান থেকে শেখ মেহেদীর ঘূর্ণিতে হঠাৎ ধস।

১০ রানের মধ্যে ঢাকার চারটি উইকেট তুলে নেন মেহেদী। ইনিংসের অষ্টম ওভারে তিনি ফেরান তানজিদ তামিম (৩০) আর হাবিবুর রহমান সোহানকে (৬)। এক ওভার পর এসে তিনি আউট করেন লিটন দাস (৩১) ও ফারমানউল্লাহকে (১)।

বিনা উইকেটে ৬৫ থেকে ৪ উইকেটে ৭৫ রানে পরিণত হয় ঢাকা। ৯৬ রানে শেষ হয়ে যায় ইনিংসের অর্ধেক। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।  দলের হয়ে থিসারা পেরেরা ১৭, লোয়ার অর্ডারের মুকিদুল মুগ্ধ ১৮ আর নাজমুল অপু ১২ রান করে পরাজয়ের ব্যবধান একটু কমান। ৯ উইকেটে ১৫১ রানে থেমে যায় তাদের ইনিংস।

৪ ওভারে ২৭ রানের বিনিময়ে চার উইকেট নেন শেখ মেহেদী। ১৫ রানে ২ উইকেট শিকার করেন খুলদিল শাহ।

এর আগে স্বদেশি সাইফ হাসান, পাকিস্তানি ইফতিখার আহমেদ আর খুশদিল শাহ-তিন ব্যাটারের চল্লিশোর্ধ্ব ইনিংসে ৬ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স।

ব্যাটিংয়ে নেমে রংপুরের স্টিভেন টেলর ভালো শুরু করেছিলেন, কিন্তু ৭ বলে ১৪ করে মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। অ্যালেক্স হেলসও ৬ বলে ৫ রানের বেশি এগোতে পারেননি, তাকে বোল্ড করেন আলাউদ্দীন বাবু।

২০ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন সাইফ হাসান আর ইফতিখার আহমেদ। ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়েন তারা। অবশেষে টানা দুই ওভারে সেট দুই ব্যাটারকে ফেরান আলাউদ্দীন বাবু।

সাইফ ৩৩ বলে ২টি করে চার-ছক্কায় ৪০ করে আউট হন। হাফসেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন ইফতিখার। ৩৮ বলে ৮ বাউন্ডারিতে পাকিস্তানি ব্যাটার করেন ৪৯।

এরপর নুরুল হাসান সোহানের ১১ বলে ৬ চারে ২৫ আর শেষদিকে খুশদিল শাহর ২৩ বলে ৩টি করে চার-ছক্কায় অপরাজিত ৪৩ রানে ভর করে ১৯১ রানের বড় সংগ্রহ পেয়েছে রংপুর।

আলাউদ্দীন বাবু ৩ উইকেট পেলেও দিয়েছেন ৪৩ রান। ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

এ আর ইমন /চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...