শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সোহেল তাজের ফিটনেস ট্রেইনার শিমুর সঙ্গে বাগদান

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ৫৫ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় তার ফিটনেস সেন্টারে ট্রেইনার শিমুর সঙ্গে বাগদান সম্পন্ন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। ওই মুহূর্তটি উপস্থিত সবাই উচ্ছ্বাস ও হাততালির মাধ্যমে উদযাপন করেন।

জানা গেছে কনে আয়রন গার্ল নামে পরিচিত শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের একজন ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা শিমু সোহেল তাজের পেশাগত জীবনের অংশ ছিলেন। বাগদান অনুষ্ঠানের মাধ্যমে ফিটনেস সেন্টারের স্মৃতির সঙ্গে যুক্ত হলো আরও একটি বিশেষ অধ্যায়।

বাগদানের এই শুভ মুহূর্তে সোহেল তাজের জীবনে নতুন সূচনা নিয়ে তার ভক্ত ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন।

সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...