শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের হার, খুলনার দাপুটে জয়

চট্টলা স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের দ্বিতীয় দিনে খুলনা টাইগার্স চট্টগ্রাম কিংসকে ৩৭ রানে হারিয়েছে। ২০৪ রানের লক্ষ্য তাড়াতে নেমে চট্টগ্রাম মাত্র ১৬৬ রানেই গুটিয়ে যায়।

শুরুতেই ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম ১ম ওভারেই নাঈম ইসলামের উইকেট হারায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা এবং ৭৫ রানেই ৮ উইকেট পড়তে থাকে। তবে এরপর শামীম হোসেন পাটোয়ারী তার ঝোড়ো ইনিংসে ৩৮ বলে ৭৮ রান করেন, কিন্তু একাই ম্যাচের ফল পরিবর্তন করতে পারেননি। তার পর চট্টগ্রামের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান ১৮ করেন উসমান খান এবং তৃতীয় সর্বোচ্চ ১৪ রান করেন খালেদ আহমেদ।

খুলনা টাইগার্সের বোলারদের মধ্যে আবু হায়দার রনি ৪৪ রান খরচ করে ৪ উইকেট নেন, মোহাম্মদ নওয়াজ ১৩ রানে ২ উইকেট নেন এবং টমাস, নাসুম ও মিরাজ একেকটি উইকেট নেন। ৩৭ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা।

এআরই/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...