রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

টানা দাপুটে জয় রংপুর রাইডার্সের

চট্টলা স্পোর্টস: ব্যাটিংয়ে শুরুতে চাপে থাকলেও নুরুল হাসান সোহান, মাহেদী হাসান এবং ইফতেখার আহমেদের দৃঢ়তায় রংপুর রাইডার্স গড়ে তোলে প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর। এরপর বল হাতে নাহিদ রানা সিলেট স্ট্রাইকার্সের ব্যাটারদের বিধ্বস্ত করে নিশ্চিত করেন দলের ৩৪ রানের জয়।

মিরপুরে বিপিএলের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স সংগ্রহ করে ৬ উইকেটে ১৫৫ রান। রান তাড়ায় নেমে সিলেট স্ট্রাইকার্স ৯ উইকেটে মাত্র ১২১ রানে থেমে যায়।

রংপুরের ইনিংস শুরু হয় অ্যালেক্স হেলসের ৭ বলে ৭ রানে আউটের মধ্য দিয়ে। এরপর আল আমিন হোসেনের দারুণ স্পেলে দ্রুত তিন উইকেট হারায় দল। তবে ইফতেখার আহমেদ (৪২ বলে অপরাজিত ৪৭), নুরুল হাসান সোহান (২৪ বলে ৪১), এবং মাহেদী হাসানের (৮ বলে ১৬) কার্যকর ইনিংস রংপুরকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেটের ওপেনার জর্জ মুনশি দ্বিতীয় ওভারেই কামরুল ইসলাম রাব্বির বলে বোল্ড হন। জাকির হাসান ও রনি তালুকদার মিলে ৩৩ রানের জুটি গড়লেও নাহিদ রানা ও খুশদিল শাহের বোলিংয়ে সিলেট ব্যাকফুটে চলে যায়। নাহিদের ঝোড়ো স্পেলে জাকির হাসান (১২ বলে ১৮) এবং পল স্টার্লিং সাজঘরে ফেরেন।

রনি তালুকদার ৩৬ বলে ৪১ রান করে দলের কিছুটা আশা জাগালেও খুশদিল শাহের বল বোল্ড হন। টানা দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন খুশদিল। যদিও রিভিউতে বেঁচে যান সামিউল্লাহ শিনওয়ারী।

নাহিদ রানার দুর্দান্ত স্পেলে (৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট) আর ঘুরে দাঁড়াতে পারেনি সিলেট। পুরো দল ১২১ রানে গুটিয়ে যায়। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে রংপুর রাইডার্স দেখাল নিজেদের শক্তিমত্তা।

এআরই/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...