পেকুয়া প্রতিনিধি :কক্সবাজারের পেকুয়ায় ইয়াবাসহ দুই কারবারিকে আটক করছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রামপুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে
পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব সরকারি ঘোনার চৈরভাঙ্গা ব্রীজ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শীলখালী ইউপির দক্ষিণ জুম এলাকার মোজাফফর আহমদের পুত্র খোরশেদ আলম প্রকাশ বোরহান, সদর ইউপির পূর্ব মেহেরনামা নুর আহমদের পুত্র ইমন উদ্দিন প্রকাশ ফাহিম।
এসময় আনসার কমান্ডার সাহাব উদ্দিন ও ৭ নাম্বার ওয়ার্ডের গ্রাম পুলিশ নেজাম উদ্দিন সহ এলাকার গন্যমান্য লোকের সহযোগিতায় তল্লাসি করে আটককৃতদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘ দিনে ধরে পাড়ায় পাড়ায় মাদকের আস্তানায় গিয়ে ইয়াবা সহ মাদকজাত দ্রব্য সরবরাহ করে তারা। তাদেরকে আটকে এলাকাবাসির স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এআরই/চট্টলা২৪

