রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়াদের সচিবালয়ের সামনে অবস্থান

চট্টলা২৪ ডেস্ক: ৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃপ্রজ্ঞাপনের দাবিতে বাংলাদেশ সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে জড়ো হন এই চাকরিপ্রার্থীরা। গেজেট থেকে বাদ পড়াদের অভিযোগ, তাদের মধ্যে অন্তত ৭১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের, যা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এর আগে, ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম দফায় গেজেটভুক্ত করা ৯৯ জনকে গত ১৫ অক্টোবর বাদ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, এর মধ্যে ৪৫ জন স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি এবং বাকি ৫৪ জন বাদ দেওয়া হয়েছে সরকারি সিদ্ধান্তে।

সম্প্রতি ৩০ ডিসেম্বর দ্বিতীয় গেজেট প্রকাশিত হয়, যেখানে আরও ১৬৮ জন প্রার্থীর নাম বাদ দেওয়া হয়। এ নিয়ে বর্তমানে মোট ২২২ জন উত্তীর্ণ প্রার্থী বিভিন্ন ক্যাডারের চাকরিতে যোগদান করতে পারছেন না।

এই পরিস্থিতিতে বাদ পড়া প্রার্থীরা পুনঃপ্রজ্ঞাপনের দাবি জানিয়ে সচিবালয়ের সামনে বিক্ষোভে অংশ নিয়েছেন।

এআরই/ইডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...