রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ সালে চলে যাওয়া জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতারা

বিনোদন ডেস্ক:

রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ

রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মুহম্মদ ১৩ মার্চ মৃত্যুবরণ করেন। তিনি অজানা এক অভিমানে আত্মহত্যা করেন। সাদি মহম্মদ ১৯৫৭ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসংগীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার সুরকার হিসেবে আত্মপ্রকাশ ঘটে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে। সাদি মহম্মদ ২০০৯ সালে ‘শ্রাবণ আকাশে’ এবং ২০১২ সালে ‘সার্থক জনম আমার’ অ্যালবাম প্রকাশ করেন। তিনি ২০১৫ সালে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

পাপিয়া সারোয়ার
রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ার ১২ ডিসেম্বর মারা যান। তিনি রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গানে ও শ্রোতাদের প্রিয়শিল্পী ছিলেন। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন’ গানের জন্য তিনি শ্রোতাদের মনে চিরকাল বেঁচে থাকবেন। পাপিয়া সারোয়ার দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন।

শাফিন আহমেদ
ব্যান্ড তারকা শাফিন আহমেদ ২৫ জুলাই মারা যান। তিনি ব্যান্ডসংগীতের কিংবদন্তি গায়ক ছিলেন এবং ‘ফিরিয়ে দাও’, ‘আজ জন্মদিন তোমার’, ‘চাঁদ তারা সূর্য’ প্রভৃতি জনপ্রিয় গানের জন্য পরিচিত।

হাসান আবিদুর রেজা জুয়েল
৩০ জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। ২০১১ সালে তার লিভার ক্যানসার ধরা পড়েছিল, যা পরে ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মনি কিশোর
জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোর ২০ অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন, তবে জনপ্রিয়তা অর্জন করেন কিছু গানের মাধ্যমে, যেমন ‘কী ছিলে আমার’, ‘তুমি শুধু আমারই জন্য’ এবং ‘মুখে বলো ভালোবাসি’।

খালিদ
জনপ্রিয় সংগীতশিল্পী খালিদ ১৮ মার্চ মৃত্যুবরণ করেন। ‘চাইম’ ব্যান্ডের এই ভোকালিস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খালিদ ১৯৬৫ সালের ১ আগস্ট গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন এবং ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন।

আহমেদ রুবেল
৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন অভিনেতা আহমেদ রুবেল। তিনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে সমানভাবে জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুর আগে তিনি ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অলিউল হক রুমি
২২ এপ্রিল মৃত্যুবরণ করেন জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর অবশেষে তিনি এই যুদ্ধে হার মানেন। রুমি ১৯৬৪ সালের ২৪ অক্টোবর বরগুনায় জন্মগ্রহণ করেন এবং তার অভিনয় জীবন শুরু হয় ১৯৮৮ সালে।

এআরই/ইডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...