রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভোটার তালিকায় যুক্ত ১৮ লাখ নতুন নাম, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার

নির্বাচন কমিশন (ইসি) ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এবারের তালিকায় ভোটার বৃদ্ধির হার ১ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, দেশের পুরুষ ভোটারের সংখ্যা নারীদের চেয়ে বেশি। তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন, নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৯৯৪।

নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ জানুয়ারির মধ্যে যে কেউ তালিকা নিয়ে দাবি বা আপত্তি জানাতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, সর্বশেষ হালনাগাদে দেশের ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে আগামী ২০ জানুয়ারি থেকে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...