রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

তাসকিনের ৭ উইকেটের তাণ্ডব, দুর্বার রাজশাহীর দাপুটে জয়

তাসকিন আহমেদের দুর্দান্ত পারফরম্যান্সে বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বড় জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে তাসকিন নিজের নাম ইতিহাসের পাতায় তুলে নিয়েছেন। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়ে তিনি গড়েছেন নতুন রেকর্ড।

ঢাকা ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে। রান তাড়ায় রাজশাহী কিছুটা চাপে পড়লেও এনামুল হক বিজয় ও রায়ান বার্লের অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে। বিজয় ৪৬ বলে ৭৩ রান করেন, আর বার্ল ৩৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন। তাদের ১০৬ রানের জুটি রাজশাহীকে ১১ বল হাতে রেখে জয় এনে দেয়।

ঢাকার ইনিংসে স্টিফেন এস্কানজি ও শাহাদাৎ হোসেন দীপু বড় ভূমিকা রাখেন। এস্কানজি করেন ৪৬ রান এবং দীপু ৫০ রানের ইনিংস খেলেন। তবে তাসকিনের বিধ্বংসী স্পেলে শেষ দিকে ঢাকার ব্যাটিং ভেঙে পড়ে। শেষ ওভারে একাই তিনটি উইকেট নেন তিনি।

তাসকিনের ৭ উইকেট বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এক নতুন মাইলফলক। এর আগে এমন কীর্তি কোনো বাংলাদেশি বোলারের ছিল না। ২০১৯ সালে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান এবং ২০২৩ সালে মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের পর তাসকিন টি-টোয়েন্টিতে ৭ উইকেট নেওয়া বোলারদের তালিকায় জায়গা করে নিলেন।

ই ডি/ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...