রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ আমাদের হারানো ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

চট্টলা২৪ ডেস্ক: বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই এবং তাদের সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান এমন মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম মিনিট মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক নতুন গতি পেয়েছে। দুই দেশের সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে ১৯৭১ সালের পর প্রথমবারের মতো সরাসরি সমুদ্র যোগাযোগ চালু হয়েছে এবং কার্গো পরিদর্শন সংক্রান্ত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের বন্দরনগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। ১৯৭১ সালের পর এটাই প্রথম কোনো পাকিস্তানি জাহাজের বাংলাদেশে আসার ঘটনা। এ ছাড়া, দুই দেশের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম। তার মতে, এই উদ্যোগ বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে।

এআরই/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...