রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এবার রোজা আহমেদকে বিয়ে করলেন তাহসান

 

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান বিয়ে করেছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাহসান।

রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং নিউ ইয়র্কের কুইন্সে নিজস্ব উদ্যোগে “রোজাস ব্রাইডাল মেকওভার” প্রতিষ্ঠা করেন। রোজা প্রায় এক দশক ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়া মেকওভার এডুকেটর হিসেবে তিনি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট তাহসান বিয়ে করেছিলেন গায়িকা ও অভিনেত্রী মিথিলা রহমানকে। তাদের একমাত্র কন্যা আইরা তাহরিম খান জন্ম নেয় ২০১৩ সালের ৩০ জুলাই। তবে, ২০১৭ সালের ৪ অক্টোবর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

তাহসান-রোজার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তাদের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...