গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কেক কাটা এবং প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার দাবি জানিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার (০৪ জানুয়ারি) ভোররাতে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও আপলোড করা হয়, যেখানে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর নানা শ্লোগান দিচ্ছেন। তবে পুলিশ বলছে, এসব ছবি এবং ভিডিও পুরনো।
এছাড়া, শনিবার সকালে আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন। এর আগে, শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কাটার একটি ভিডিও আপলোড করেন, যেখানে দাবি করা হয় এটি জেলা শহরের লঞ্চঘাট এলাকায় করা হয়েছে।
তবে টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে দুই দিন ধরে পুলিশ ডিউটি চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি ও ভিডিওগুলি আগের দিনের এবং এক সপ্তাহ বা দশ দিন আগে তোলা হয়েছে।”
ডেস্ক রিপোর্ট/ই ডি

