রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা

 

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে স্বামী নুর মোহাম্মদ মুন্সী (৪৫) দ্বিতীয় বিয়ের অনুমতি না দেওয়ায় স্ত্রী নুর জাহান বেগমকে (৪০) জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে এ নির্মম ঘটনা ঘটে।

নিহতের ছেলে বেল্লাল জানান, দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তার মায়ের অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন নুর মোহাম্মদ। এতে সম্মতি না দেওয়ায় স্ত্রীকে জমি বিক্রি করে টাকা এনে দিতে চাপ দিতেন এবং শারীরিকভাবে নির্যাতন করতেন। শনিবার বিকেলেও নুর মোহাম্মদ তার স্ত্রীকে মারধর করেন।

রাতে বেল্লালের স্ত্রী শাশুড়ির গোঙানির শব্দ শুনে ঘরের পাশের কক্ষে যান। সেখানে রক্তাক্ত অবস্থায় নুর জাহানকে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি জব্দ করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী নুর মোহাম্মদকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...