রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রংপুরে আবু সাঈদ হত্যার ঘটনায় ৫৬ শিক্ষার্থী বহিষ্কার

 

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ৫৬ শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নিয়েছে।

রোববার অনুষ্ঠিত ১০৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়, যা উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন।

সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী, ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ৩৩ জনকে ২য় সেমিস্টার ড্রপ এবং ২৩ জনকে ১ সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে জানা যায়, অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী। হামলার সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মচারীদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তবে নোটিশের জবাব না আসায় পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের পূর্ণাঙ্গ বহিষ্কারের বিষয়টি উঠানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়া, ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো অভ্যন্তরীণ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্র সংসদ নির্বাচনের রোড ম্যাপ তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট / পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...