রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্বের নির্দেশ প্রধান নির্বাচন কমিশনারের

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের সঙ্গে জড়িত সকলের প্রতি পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন উল্লেখ করেন, দেশের ১৮ কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। তিনি বলেন, “আমরা বঞ্চনার কষ্ট দূর করতে চাই। আমাদের প্রতিশ্রুতি হলো, জাতিকে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া।”

তিনি আরো বলেন, “বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং আমরাও এই ক্রান্তিকালে নির্বাচন কমিশন।” তিনি সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “পুরোনো মন-মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের মন-মানসিকতায় সংস্কার আনতে হবে।”

সিইসি জানান, ২০ জানুয়ারি থেকে নতুন ভোটার তথ্য সংগ্রহ শুরু হবে এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “নির্ভুল ভোটার তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত।”

নির্বাচন কমিশনাররা সুষ্ঠু নির্বাচনের জন্য স্বচ্ছতা ও দায়িত্বের সঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন এবং প্রতিশ্রুতি দেন যে, ভোটার তালিকা হালনাগাদে কোনো অনিয়ম বা অবহেলা বরদাস্ত করা হবে না।

তারা বলেন, ভোটার তালিকায় মৃত ভোটার, ভুয়া ভোটার ও নতুন ভোটারদের তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং ভোটের প্রতি মানুষের আগ্রহ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক রিপোর্ট / পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...