সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, ৫৩ নিহত

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে চীনের তিব্বতে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন ভারত, নেপাল, ভুটান ও বাংলাদেশ থেকেও অনুভূত হয়েছে।

ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। চীনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নেপালের লবুশে থেকে ৯৩.৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তিব্বতের রিকাজে থেকে ১৬৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে এবং ভারতের সিকিম থেকে ১৯০.৯ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৭.১ এবং ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। এখন পর্যন্ত ৬২ জনের আহতের খবর পাওয়া গেছে।

সকালের ওই ভূমিকম্পের পর ওই অঞ্চলে একাধিকবার “আফটার শক” অনুভূত হয়েছে। এর সর্বোচ্চ মাত্রা ছিল ৪.৪।

 

ডেস্ক রিপোর্ট/পিসি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...