বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাবার সাথে ঘুরতে গিয়ে কর্ণফুলীতে ট্রাকের ধাক্কায় এক কিশোরের মৃত্যু

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় পিএবি সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মো. নাফিজ উদ্দিন তাহমিদ (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পারকি বিচ থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম হাজী পাড়া এলাকার নেজাম উদ্দিনের ছেলে।

ঘটনার সময়ে পিতা ও আরেক ভাই নাহিদুল ইসলাম তাসকিন (৬) একই মোটরসাইকেলে ছিল। তারাও আহত হয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়, তবে গাড়ি জব্দ করা হয়েছে। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ ও শাহমীরপুর ফাঁড়ির আইসি এসআই আবদুল গফুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার ছুটির দিনে দুই সন্তানকে নিয়ে পারকি বিচে ঘুরতে গিয়েছিলেন পিতা নেজাম উদ্দিন। কিন্তু বাড়ি ফেরার পথেই তাদের আনন্দময় দিনটি মর্মান্তিক এক ট্র্যাজেডিতে রূপ নেয়।

এলাকাবাসী বলছে, তিন বছর আগেও তাহমিদের আরেক বোন পানিতে ডুবে মারা যায়। আর গত শনিবার বাড়িতে দুই ভাইয়ের কুলখানির আয়োজনও ছিল।

তাহমিদের মৃত্যুতে পুরো কৈয়গ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অসময়ে চলে যাওয়া পরিবারসহ সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।

ডেস্ক নিউজ, চট্টলা ২৪
H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...