বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

খুলশীতে মুখে স্কচটেপ প্যাঁচানো ও হাত-পা বাঁধা এক অজ্ঞাত লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

নিহতের বয়স আনুমানিক ৪৮-৫০ বছর। নিহতের মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১টা ২০ মিনিট) নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে আমরা ঘটনাস্থলে এসেছি এখন পর্যন্ত লাশ উদ্ধারে কাজ করতেছি। পরিচয় সনাক্তেও কাজ করা হচ্ছে।

নিউজ ডেস্ক, চট্টলা ২৪

H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

চবি’র ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ...

শুল্কমুক্ত ২৩.৬ টন কাপড় উধাও, রাজস্ব ফাঁকি ১ কোটি ৩ লাখ টাকা

রপ্তানিমুখী পোশাক শিল্পের উৎপাদন খরচ কমিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা...

চুনতিতে বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রিফ্রেশ বাংলাদেশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি...