বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিএসএমএমইউ’র নতুন ভিসি ডা. সায়েদুর রহমান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ১২ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমানকে ভিসির শূন্য পদে শর্ত সাপেক্ষে নিয়োগ করা হলো।

শর্তাবলির মধ্যে বলা হয়েছে, ভিসি হিসেবে তার নিযুক্তির মেয়াদ ৪ বছর হবে। এমনকি ভিসি পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদ থেকে অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে ভিসি পদের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করবেন।

এছাড়া নতুন এই ভিসি বিধি অনুযায়ী ভিসির পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার...