শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের পরিকল্পনা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

 

বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনকে ইতিহাসের সেরা এবং গণতন্ত্রের একটি ঐতিহাসিক দলিল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ জানুয়ারি) তার কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসনের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

ড. ইউনূস বলেন, “আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার মাধ্যমে এটি গণতন্ত্রের জন্য একটি স্মরণীয় অধ্যায় হয়ে উঠবে।”

রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এশিয়ায় নরওয়েজিয়ান পণ্য বিতরণের জন্য বাংলাদেশকে একটি হাব হিসেবে ব্যবহার করতে পারেন। এতে স্থানীয় তরুণদের কাজে লাগানো যাবে এবং নরওয়ে থেকে জনশক্তি আনার প্রয়োজন হবে না।”

এ সময় ড. ইউনূস গ্রামীণফোনের সফলতার উদাহরণ তুলে ধরেন, যা নরওয়েজিয়ান টেলিকম প্রতিষ্ঠান টেলিনরের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে।

রাষ্ট্রদূত গুলব্র্যান্ডসন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো সমর্থন এবং অবাধ নির্বাচনের জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, “মানবাধিকার রক্ষা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং জাহাজ রিসাইক্লিং শিল্প ও সবুজ জ্বালানিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরওয়ে।”

রোহিঙ্গা সংকট সমাধানে নরওয়ের সহায়তা চেয়ে ড. ইউনূস বলেন, “শান্তিরক্ষায় নরওয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুতরাং, রোহিঙ্গা ইস্যু সমাধানে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”

 

ডেস্ক রিপোর্ট/চট্টলা২৪/ইডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...