সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জানুয়ারির প্রথম ১১ দিনে প্রবাসী আয় ৭৩ কোটি ৬৬ লাখ ডলার

 

২০২৫ সালের জানুয়ারির প্রথম ১১ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ কোটি ৬৬ লাখ ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ হাজার ৬০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যমতে, এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৬ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৫৪৫ ডলার। তবে এ পরিমাণ গত ডিসেম্বর এবং আগের বছরের জানুয়ারির তুলনায় কম।

২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রতিদিন গড়ে প্রবাসী আয় ছিল ৮ কোটি ৫১ লাখ ২১ হাজার ৯৩৫ ডলার। অন্যদিকে, ২০২৪ সালের জানুয়ারিতে প্রতিদিন গড়ে এসেছিল ৬ কোটি ৮১ লাখ ৬৬ হাজার ১২৯ ডলার।

জানুয়ারির প্রথম ১১ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ২০ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৫০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার। বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৫ লাখ ১০ হাজার ডলার।

ডেস্ক রিপোর্ট /ই ডি

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...