বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশ পালিয়ে যাওয়ার সময় সিলেটে দুই আওয়ামী লীগ নেতা আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করা হয়েছে।সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

আটককৃতরা হলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম।

পুলিশ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...