সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

দুই মাস লাইফ সাপোর্টে থেকে অবশেষে চলে গেলেন তনির স্বামী

নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসেন আর নেই। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফেসবুকে এক আবেগঘন পোস্টে তনি লেখেন, ‘সে আর নাই, ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে।’

গত বছরের অক্টোবরের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন শাহাদাৎ। অবস্থার অবনতি হলে তনি তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই দুই মাস ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এ সময় তনি দুই দেশের মধ্যে যাতায়াত করছিলেন, কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং তনির জীবনের প্রেরণা। ৩৮ বছরের বড় এই স্বামীর সঙ্গে সম্পর্কের কারণে তনি বারবার সমালোচনার মুখে পড়েন। ফেসবুক লাইভে এসেও নানা ট্রলের শিকার হতেন তিনি। কিন্তু তনি সবসময় বলে এসেছেন, ‘সে-ই আমার শান্তির জায়গা।’

শাহাদাৎ ছিলেন তনির দ্বিতীয় স্বামী। এর আগে প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তনি বিচ্ছেদের পথ বেছে নেন। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। শুরুতে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক হয়ে যায়।সমাজের নানা বাধা কাটিয়ে তনি নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। বর্তমানে তার ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’ দেশের ১২টি শোরুম নিয়ে সফলভাবে পরিচালিত হচ্ছে।

তনির জীবনে শাহাদাৎ নেই, কিন্তু তার ভালোবাসা ও অনুপ্রেরণা তনির জীবনের প্রতিটি পদক্ষেপে থেকে যাবে। শাহাদাৎ এর এই বিদায় শুধু তনির জন্য নয়, তার পরিচিত মহলের জন্যও এক অপূরণীয় ক্ষতি।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...