সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলায় ড. ইউনূসের তীব্র নিন্দা

 

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সরকার ইতোমধ্যে হামলার ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে এবং দোষীদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশে কোনো ধরনের হিংস্রতা, জাতিগত বিদ্বেষ ও গোঁড়ামির স্থান নেই। যারা শান্তি, সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বুধবার সকালে এনসিটিবির সামনে “স্টুডেন্ট ফর সভারেন্টি” সংগঠনের শিক্ষার্থীরা অবস্থান নেয়। পরে “আদিবাসী ছাত্র-জনতা” ব্যানারে আসা আরেকদল শিক্ষার্থী সেখানে মিছিল নিয়ে উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা ১২টার দিকে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, লাঠি ও বাঁশ দিয়ে কয়েকজনকে আঘাত করা হচ্ছে। হামলায় সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...