সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচারে সফল হয়নি, এবার সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অস্থিরতা সমাধান করতে যত দ্রুত সম্ভব রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করা জরুরি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাড্ডা এলাকায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

রিজভী অভিযোগ করেন, ভারত বাংলাদেশ সম্পর্কে ধারাবাহিকভাবে অপতথ্য প্রচার করছে এবং এসব প্রচার কাজে না লাগায় সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, পাচার করা টাকার মাধ্যমে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের জন্য পৃথিবীকে স্বর্গ বানিয়ে দিয়েছেন। রিজভী দাবি করেন, শেখ হাসিনা যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বন্ধ করেছেন, তা পুনরুদ্ধার করতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্বে নিতে হবে।

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...