সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হাজারীবাগে ট্যানারি গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে

 

রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টা ২৩ মিনিটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে যে, খবর পেয়ে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন চারতলা ভবনের চতুর্থ তলায় অবস্থিত গোডাউনে লেগেছে। তবে, প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তার জন্য বিজিবির এক প্লাটুন সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...