সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত বাংলাদেশের সংঘর্ষ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে শনিবার দুপুরে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাথর নিক্ষেপ, হাতাহাতি এবং হাতবোমা বিস্ফোরণের ফলে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। উত্তেজনার মধ্যেই বিকাল ৪টায় দুই দেশের সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের সূত্রপাত হয় যখন ভারতীয় নাগরিকরা বাংলাদেশের সীমানায় ঢুকে আমগাছ কাটে। বিষয়টি জানাজানি হলে বাংলাদেশি নাগরিকরা প্রতিবাদ জানায়। পাল্টাপাল্টি বিক্ষোভ এবং ধাওয়ার একপর্যায়ে ভারতীয়রা পাথর নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণ ঘটায়। এতে বেশ কয়েকজন আহত হন।

বিজিবি–৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্তে উত্তেজনার সময় উভয় পক্ষ শূন্যরেখায় অবস্থান নেয়। বিজিবি ও বিএসএফ পরিস্থিতি শান্ত করতে সক্রিয়ভাবে কাজ করে। তবে বিএসএফ মব নিরসনে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন।

পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেয়। বৈঠকে বিজিবির পক্ষ থেকে ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এবং বিএসএফের পক্ষে ১১৯ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুরাজ সিং নেতৃত্ব দেন।

বিজিবি রাত ৯টায় এক বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...