সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফলের অতিরিক্ত ভ্যাট-শুল্ক প্রত্যাহারে এক সপ্তাহের আল্টিমেটাম

 

ফলজাতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ভ্যাট ও শুল্ক এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার না করলে আমদানি কার্যক্রম স্থগিত করার হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারক, আড়তদার এবং পাইকারি ব্যবসায়ীরা। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম রেলওয়ে ফলমন্ডির সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজ্বী আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ সদস্য অংশ নেন। মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, “৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফলজাতীয় পণ্যের ওপর অতিরিক্ত ১৭.৪০ শতাংশ এসডি ও টিটিআই বাড়িয়ে এসআরও জারি করেছে। ডলার সংকটসহ অন্যান্য সমস্যার কারণে আগে থেকেই ব্যবসায়ীরা ক্ষতির মুখে রয়েছেন। এরমধ্যে অতিরিক্ত ভ্যাট ও শুল্ক আরোপ করায় ব্যবসায় ধস নামবে।”

তিনি আরও বলেন, “আগামী সাত দিনের মধ্যে এই অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করা না হলে সারা দেশের ব্যবসায়ীরা এনবিআর কার্যালয়ে অবস্থান নেবে। প্রয়োজনে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দর থেকে আমদানিকৃত ফল ও ফলপণ্য খালাস বন্ধ করে দেওয়া হবে।”

ব্যবসায়ীরা দ্রুত এই সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

 

ডেস্ক রিপোর্ট/ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...