খাগড়াছড়ি পৌর শহরে গতকাল রোববার পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিব শংকর দেব এবং ঠিকাদার আবুল কালাম আজাদ। গ্রেপ্তারের পর তাদের খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, শিব শংকর দেবকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে এবং আবুল কালাম আজাদকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ি সদর মডেল থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে শিব শংকর দেব বর্তমানে থানায় পুলিশি হেফাজতে রয়েছেন।
ডেস্ক রিপোর্ট/ই ডি

