Sunday, 8 November, 2026

পটিয়ায় পর্যটন এক্সপ্রেসের ট্রেনে ঝাঁপ দিয়ে এক যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে রাজন দত্ত (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম পটিয়া কক্সবাজার রেল সড়কের ধলঘাট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দত্ত পাড়া এলাকার মৃত মিলন দত্তের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি পটিয়া ধলঘাট স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন রাজন দত্ত। মুহূর্তেই রাজনের দেহের পা ও কোমর ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশী তন্ময় দে বলেন, রাজন দত্ত খুব মেধাবী ছাত্র ছিলেন। ধলঘাট এলাকায় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। দীর্ঘ দিন ধরে তিনি চাকরি না পেয়ে মানসিক ভাবে বেশ চাপে ছিলেস। সে কারণে হয়তো তিনি চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (ইনচার্জ) আবুল কাশেম  বলেন, পটিয়া ধলঘাট এলাকার রেল লাইনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্হলে যাচ্ছি। যাওয়ার পর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে যদি তার পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। না হয় ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে।

চট্টলা ডেস্ক। H

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...