বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও কয়েকজন আহত হয়েছে।

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম।

স্থানীয় সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়ে তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে

জাহাঙ্গীরকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত বলে ঘোষণা করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চোধুরী বলেন,   ‘গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছে। পুলিশের একটা টিম ঘটনাস্থলে যাচ্ছে।’

ডেক্স নিউজ/চট্টলা২৪
hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে...