বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজবে শোডাউন, যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার

নোয়াখালীর চাটখিল উপজেলায় ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে শোডাউন করায় যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে মোহাম্মদপুর বানসা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে ইব্রাহিম খলিল রাসেল (৪২) এবং একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গোলাম কিবরিয়া লিটন (৪৫)। দুজনই ইউনিয়ন যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতা-কর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগের ২৫-৩০ জন নেতা-কর্মীর শোডাউনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাঁদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে

ডেক্স নিউজ/চট্টলা২৪

hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম

বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে বলে অভিযোগ...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...